ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

অর্থ সম্পদের মোহে পাবনায় হত্যাকাণ্ড, চমকপদ তথ্য দিল পুলিশ

ads

নিঃসন্তান দম্পতির নিজের সন্তানের মত আপন করে নেয়াই যেন কাল হয়ে দাড়িয়েছিল অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বারের। অর্থ সম্পদের মোহে পড়ে খুন করা হলো পাবনা পৌরসভার দিলালপুর মহল্লার স্ত্রী, পালিত কন্যাসহ ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বারকে। এ খুনের ঘটনায় প্রযুক্তি ব্যবহার করে একমাত্র আসামি তানভীর (২৫) কে নওগাঁ মহাদেবপুর থানার হরিপুর গ্রাম থেকে গ্রেফতার করে পাবনা জেলা পুলিশ। তার স্বীকারোক্তিতেই লোমহর্ষক খুনের চমকপদ তথ্য দেন পাবনা পুলিশ সুপার ।

পাবনার পুলিশ সুপার শেখ মোঃ রফিকুল ইসলাম পিপিএম, বিপিএিম রোববার দুপুরে পাবনা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এই লোহমোর্ষক হত্যাকাণ্ডের বর্ননা দিতে গিয়ে বলেন, নগদ টাকা ও স্বর্ণালংকারের লোভে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।তিনি জানান, নিঃসন্তান দম্পত্তির সন্তানের ভালোবাসা পাওয়ার ইচ্ছা থেকে এ হত্যাকাণ্ডের সুত্রপাত। হত্যাকারী তানভীর পাবনা ফায়ার সার্ভিসের মসজিদের ইমাম ও নওগা জেলার মহাদেবপুর থানার হরিপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। 

পুলিশ সুপার আরও জানান, মসজিদের ইমামতি করার সুবাদে প্রায় দেড় বছর আগে তানভীরের সাথে নিহত ব্যাংক কর্মকর্তা আব্দুর জব্বারের পরিচয় হয়। তার ব্যবহারে সন্তুষ্ট হয়ে নিহত জব্বারের স্ত্রী ছুম্মা খাতুন খুনি তানভীরকে সন্তানের মত দেখতেন। তানভীরও তাদের বাবা-মা বলে ডাকতেন। বাড়ির সকল বিষয়ে তানভীর অবগত ছিল। ব্যাংক, পোস্ট অফিসে টাকা লেনদেনের সময় তানভীরকে সাথে নিয়ে যেতেন আব্দুল জব্বার। নিঃসন্তান দম্পত্তির পরের সন্তানকে আপন করে নেওয়ায় যেন কাল হয়ে দাঁড়ায়। তানভীর নিহত জব্বারের অর্থ সম্পদের মোহে পড়ে হত্যার পরিকল্পনা করে। সেই কারনে গত ২৯ মে মসজিদ থেকে ছুটি নিয়ে তানভীর নওগাঁয় নিজ বাড়িতে চলে যায়। খুনের পরিকল্পনা অনুযায়ী জম দুত হয়ে গত  ৩১মে রাত সাড়ে ১০টায় তানভীর আবার পাবনায় ফিরে এসে আব্দুল জব্বারের বাড়িতে ওঠে। নির্ঘুম কাটে রাত তানভীরের। ভোররাতে আব্দুল জব্বার বাথরুমে যাওয়ার উদ্যত হলে পিছন দিক থেকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে তানভীর। বাঁচার চেষ্টা করে তানভীরের হাতে কামড় দেয় আব্দুল জব্বার। কেটে যায় তানভীরে আঙ্গুল। এতেও ক্ষান্ত না হয়ে বুকের উপর ধারালো চাকু দিয়ে আঘাত করে। রক্তে ভেসে যায় গোটা ঘর। মৃত্যু নিশ্চিত করে চলে যায় পাশের ঘরে। ঝাঁপিয়ে পড়ে গভীর ঘুমে আচ্ছন্ন আব্দুল জব্বারের স্ত্রী ও পালিত কন্যার উপর। তাদেরকেও চাকু দিয়ে আঘাত করে। বাটাম দিয়ে আঘাত করে সকলের মৃত্যু নিশ্চিত করে আলমারি ও ড্রয়ার থেকে নগদ ২ লাখ টাকা ও এক লাখ টাকা ভারতীয় রুপি এবং সোনার গহনা নিয়ে চম্পট দেয়। যাওয়ার সময় যে মসজিদে সে নামাজর পড়াত সেই মসজিদে ধ্বনিত হচ্ছিল আযান। ওই মসজিদে নামাজ না পড়েই বাড়ির সমস্ত গেটে তালা দিয়ে সন্তর্পনে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে নাটোরে ডাক্তারের দোকান থেকে কেটে যাওয়া আঙ্গুলের চিকিৎসা করায় তানভীর। পরবর্তীতে তদন্তে পুলিশ তানভীরের বাড়ি নওগাঁ মহাদেবপুর থানার হরিপুর গ্রাম থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও খোয়া যাওয়া টাকা, স্বর্ণলংকারসহ গ্রেফতার করে। তানভীর একাই খুন করেছে বলে পুলিশের কাছে স্বীকার করে। 

উল্লেখ্য গত শুক্রবার দুপুরে পাবনা শহরের দিলালপুরে একটি বাড়ি থেকে ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার, স্ত্রী ছুম্মা খাতুন ও পালিত মেয়ে সানজিদা খাতুনের অর্ধগলিত লাশ উদ্ধার করে পাবনা থানা পুলিশ। নিহতরা হলো- রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের পাইকরহাটি শহীদনগর গ্রামের মৃত মকিম সেখের ছেলে আব্দুল জব্বার (৬০), তার স্ত্রী ছুম্মা খাতুন (৫০) ও পালিত মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী সানজিদা খাতুন (১৪)। দিলালপুরে দ্বীতল ভবনটির নিচতলায় ব্যাংক কর্মকর্তা স্ত্রী, কন্যাসহ ভাড়া থাকতেন। সেখানেই গত ৩১ মে হত্যাকাণ্ডের শিকার হন তারা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিঃ পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিঃ পুলিশ সুপার সদর সার্কেল ইবনে মিজান, অতিঃ পুলিশ সুপার (সদর) খন্দকার রবিউল আরাফাত লেলিন, ওসি ডিবি ফরিদ হোসেন ও পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহম্মেদ প্রমুখ।  

ads
ads
ads

Our Facebook Page